ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এক্সিম ব্যাংক ১৯-তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের সুপার থ্রি পর্বের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ রাইফেলস।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ রাইফেলস ৩৬-২৯ গোলে হারিয়েছে চট্টগ্রাম মহানগরীকে হ্যান্ডবল দলকে। বিজয়ী দল প্রথমার্ধে ২২-১৬ গোলে এগিয়ে ছিল।
রোববারের দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ-চট্টগ্রাম মহানগরী এবং বাংলাদেশ রাইফেলস-বাংলাদেশ পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবিএসএইচ/২১৪৯ ঘ
bdnews24