রিও ডি জেনিরো, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রবিনিয়োর ক্যারিয়ারের উত্থান ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস থেকে। ২০০২ সালে স্যান্টোসের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ব্রাজিলের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সম্মানজনক আসরে সেটাই তার প্রথম মৌসুম। অভিষেকেই বাজিমাত করা সেই ১৮ বছরের তরুণ স্যান্টোস থেকে রিয়াল মাদ্রিদ ঘুরে এখন ম্যানচেস্টার সিটিতে। অথচ স্যান্টোসের প্রেসিডেন্টের দাবী, ইংলিশ ক্লাবটিতে রবিনিয়ো নাকি ভালো নেই! এবং তিনি নাকি ব্রাজিলের ক্লাবটিতে ফিরতে উন্মুখ।
"এই ব্যাপারে (স্যান্টোসে ফেরা) সে (রবিনিয়ো) আগ্রহ প্রকাশ করেছে। কারণ ইংলিশ ক্লাবটিতে থেকে সে সন্তুষ্ট নয়। তবে আজকের দিনে অর্থনৈতিকভাবে ইউরোপীয় ক্লাবগুলোর সঙ্গে লড়াই করা খুব দুরূহ"--- সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্যান্টোসের প্রেসিডেন্ট মার্সেলো টিসেইরার মন্তব্য। সেই সঙ্গে তিনি জানিয়েছেন স
bdnews24