২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌড়ে এগিয়ে রাজা সূর্য্য কুমার ও গোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ীর রাজা সূর্য্য কুমার ইন্সটিটিউট এখনো হারেনি সিটিসেল স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ীর রাজা সূর্য্য কুমার ইন্সটিটিউট এখনো হারেনি সিটিসেল স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রুবেলের চার গোলে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৮-০ গোলে হারিয়েছে নেত্রকোনা দত্ত হাই স্কুলকে। সুবাদে তিন ম্যাচে দুই জয় ও এক ড্র নিয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অন্য ম্যাচে ইউনুছ আলী হাই স্কুল দ্বিতীয় জয় পেয়েছে ১-০ গোলে আরএসকেএইচ ইন্সটিটিউশন মোহাম্মদিয়াকে হারিয়ে। একমাত্র গোলটি করেছেন মইনুদ্দিন। ওদিকে জিয়া সার কারখানা উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে রাজবাড়ীর সূর্য্য কুমার ইন্সটিটিউট। গোল করেছেন সোহেল ও সাদ্দাম। এ জয়ে তাদের সংগ্রহ তিন খেলায় ৭ পয়েন্ট। এছাড়া সুজনের গোলে চট্টগ্রামের সরকারি নাসিরাবাদ স্কুল সুজনের গোলে হারিয়েছে সিংড়া দমদম পাইলট স্কুল এন্ড কলেজকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৮ঘ.