২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই অঘটনের শিকার মরেসমো

ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই রোলাঁ গারোর দর্শকদের একটি দুঃসংবাদ উপহার দিয়েছেন অ্যামেলি মরেসমো। মেয়েদের টেনিসের এই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান প্রথম রাউন্ডেই হেরে গেছেন জার্মানির অবাছাই খেলোয়াড় অ্যানা-লেনা গ্রোয়েনফিল্ডের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 08:53 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই রোলাঁ গারোর দর্শকদের একটি দুঃসংবাদ উপহার দিয়েছেন অ্যামেলি মরেসমো। মেয়েদের টেনিসের এই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান প্রথম রাউন্ডেই হেরে গেছেন জার্মানির অবাছাই খেলোয়াড় অ্যানা-লেনা গ্রোয়েনফিল্ডের কাছে। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন, ষোড়শ বাছাই এই ফরাসি হেরেছেন সরাসরি ৬-৪, ৬-৩ গেমে। প্রথম দিনে বাছাই খেলোয়াড়দের মধ্যে আর মাত্র দুজন শিকার হয়েছেন এমন পরিণতির। মেয়েদের বিভাগের ১৯তম বাছাই কাইয়া ক্যানেপি আর পুরুষ বিভাগের ২৬তম বাছাই ইভো কারলোভিচকে বিদায় করে দিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান লেটন হিউইট। এবার অবাছাই হিসেবে খেলতে আসা এই অস্ট্রেলিয়ানের জয়টা এসেছে পাঁচ সেটের এক অবিস্মরণীয় ম্যারাথন ম্যাচে, ৬-৭ (১), ৬-৭ (৪), ৭-৬ (৪), ৬-৪, ৬-৩ গেমে। তার প্রতিপক্ষ ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার কারলোভিচ এই ম্যাচেই গড়েছেন একটা রেকর্ড, ফ্রেঞ্চ ওপেনে এক ম্যাচে সর্বোচ্চ ৫৫টি 'এইস'ও অবশ্য জেতাতে পারেনি এই ক্রোয়েশিয়ানকে। এদিনের অন্যান্য ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সব বাছাই খেলোয়াড়রাই। এই তালিকায় আছে মেয়েদের বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ এবং পুরুষ বিভাগের দুই তারকা খেলোয়াড় অ্যান্ডি মারে ও মারাত সাফিনের নাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩২৫ ঘ