২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিকে হকির সমালোচনাই শুনছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

হকি ফেডারেশন সম্পর্কে এখনো ভাল কিছু শোনেননি ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। মাঠের খেলায়ও দেখছেন না ইতিবাচক কিছু। সব মিলিয়ে ফেডারেশনের বর্তমান কমিটি নিয়ে দ্বিধায় ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হকি ফেডারেশন সম্পর্কে এখনো ভাল কিছু শোনেননি ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। মাঠের খেলায়ও দেখছেন না ইতিবাচক কিছু। সব মিলিয়ে ফেডারেশনের বর্তমান কমিটি নিয়ে দ্বিধায় ক্রীড়া প্রতিমন্ত্রী। পাঞ্জাবি ছেড়ে প্রথমবারের মতো সাহেবি কেতায় রোববার আহাদ আলী সরকার এসেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে। সোমবার জর্ডান যাবেন বলে কোট-স্যুটে নিজেকে সাজিয়ে নাকি মহড়া দিচ্ছেন। নতুন পোষাকে একটু আড়ষ্ট লাগলেও ক্রীড়া পরিষদের চেয়াম্যান কথাবার্তায় বেশ সপ্রিতভ। হকির প্রসঙ্গ উঠতেই তিনি স্পষ্টভাষী, "হকি ফেডারেশন সম্পর্কে সমালোচনামূলক কথাবার্তা শুনছি। কারো কাছ থেকে তাদের সম্পর্কে এখনো ভাল কিছু শুনিনি।" সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিনের নেতৃত্বে হকি ফেডারেশন চলছে প্রায় ৯ মাস ধরে। গত সেপ্টেম্বরে নির্বাচনের পর দায়িত্ব নেয় নতুন কমিটি। যদিও ওই নির্বাচনকে বয়কট করেছিল একদল ক্রীড়া সংগঠক। তবে এই কমিটির এখনো পর্যন্ত বলার মতো কোনো অর্জন নেই। মাঠের খেলায়ও গতি আনতে পারেননি তারা। উল্টো ক'দিন আগে ৩২ গোলের বোঝা নিয়ে ফিরেছে বাংলাদেশ এশিয়া কাপ হকি থেকে। সঙ্গত কারণে বর্তমান কমিটির কর্মকান্ড নিয়ে হচ্ছে তির্যক সমালোচনা, এমনকি ভেঙ্গে দেওয়ার দাবিও উঠছে। তবে মন্ত্রী এখনো অতদূর ভাবছেন না, "ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া যাবে না। পক্ষ-বিপক্ষের কথাবার্তা শুনেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে।" এছাড়া স্কোয়াশ কমপ্লেক্স তৈরির প্রয়োজনীয়তা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুললে আহাদ আলী সরকার তা উড়িয়ে দিয়েছেন। তার চোখে এটা প্রয়োজনীয় স্থাপনা, "সামনে এস এ গেমস, এজন্য তো আমাদের স্কোয়াশ খেলার ভাল একটা জায়গা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৩৫ ঘ