২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন জিয়া ও নিয়াজ

অষ্টম এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়া ও নিয়াজ ৫ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন। মানে এখনো বেঁচে আছে তাদের বিশ্বকাপে খেলার আশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়া ও নিয়াজ ৫ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন। মানে এখনো বেঁচে আছে তাদের বিশ্বকাপে খেলার আশা। ফিলিপাইনের ওলোনগাপোতে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্বাগতিক আন্তর্জাতিক মাস্টার রিচার্ড বিটানকে হারিয়েছেন। দেশের অন্য গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ড্র করেছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্তো সুসান্তোর সঙ্গে। সুবাদে দুজনের সংগ্রহ বেড়ে হয়েছে ৫ পয়েন্ট করে, যৌথভাবে তারা তৃতীয় স্থানে আছেন অন্য ১৫ দাবাড়