২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের কোচ হচ্ছেন ফন বাস্তেন?

এসি মিলানের সর্বকালের সেরা খেলোয়াড়দেরই একজন তিনি। সেই মার্কো ফন বাস্তেন আবার ফিরতে পারেন ইতালিয়ান সিরি-আ'র এই ক্লাবটিতে। মিলানের সহকারী ম্যানেজার ফিলিপ্পো গ্যালি সোমবার জানিয়েছেন, রোজেনেরিদের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক কোচের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 03:55 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

মিলান, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসি মিলানের সর্বকালের সেরা খেলোয়াড়দেরই একজন তিনি। সেই মার্কো ফন বাস্তেন আবার ফিরতে পারেন ইতালিয়ান সিরি-আ'র এই ক্লাবটিতে। মিলানের সহকারী ম্যানেজার ফিলিপ্পো গ্যালি সোমবার জানিয়েছেন, রোজেনেরিদের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক কোচের সঙ্গে। এ মৌসুমে কোনো ট্রফি জিততে না পারা মিলানের বর্তমান কোচ কার্লো অ্যানচেলত্তির ওপর খুশি নয় ক্লাব ম্যানেজমেন্ট। সেটা বুঝতে পেরেই কি না, অ্যানচেলত্তি নিজেই গত সপ্তাহে বলেছেন এ সপ্তাহের মধ্যে নির্ধারিত হবে তার ভবিষ্যত। আর মিডিয়ায় জোর গুঞ্জন, তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবেন ইংল্যান্ডে, দায়িত্ব নেবেন চেলসির নতুন কোচ হিসেবে। তিনি চলে গেলে মিলানের কোচ হওয়ার লড়াইয়ে আছেন অনেকেই। সেই দলে মিলান ও ডাচ জাতীয় দলে ফন বাস্তেনের সাবেক সতীর্থ ফ্রাঙ্ক রাইকার্ডের নামও আছে। তবে ফন বাস্তেনের সঙ্গেই আলোচনাটা শুরু হলো প্রথমে। যদিও কোচ হিসেবে সাফল্যে রাইকার্ডের চেয়ে পিছিয়েই রাখতে হবে তাকে। এ মাসেই ডাচ ক্লাব আয়াক্স আর্মস্টারডামের কোচের পদ ছেড়ে দিয়েছেন তিনি, আর পদত্যাগ পত্রে কারণ হিসেবে লিখেছেন 'নিজেকে যোগ্য মনে করি না।' এরপর ইতালিতে এসেছিলেন ছুটি কাটাতে, আর সেখানেই গ্যালির সঙ্গে দেখা ও কথা হয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৯ ঘ.