মাদ্রিদ/মিলান/লন্ডন, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিন মাঠে না নেমেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার সুখবর পেয়েছিল বার্সেলোনা ও ইন্টার মিলান। পরদিন অর্থাৎ রোববার মাঠে নামলো স্পেন ও ইতালির চ্যাম্পিয়নরা। কিন্তু সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হলো দু দলের। স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল মায়োর্কার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-২ গোলে হেরে গেছে বার্সেলোনা। অন্যদিকে ইতালিয়ান সিরি 'আ'তে সিয়েনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের উৎসবকে আরো রঙিন করে তুলেছে ইন্টার মিলান।
মায়োর্কার মাঠে বার্সেলোনা অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে নেমেছিল। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় এবং বিশেষ করে ২৭ মে'র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মাথায় রেখে তারকাদের বিশ্রাম দেয়ার জন্য এই কৌশল নিয়েছিলেন 'বার্সা' কোচ পেপ গার্দিওলা। তারকাদের মধ্যে ছিলেন শুধু স্যামুয়েল এ'তো। ক্যামেরুনের তারকা স্ট্রাইকার এই ম্যাচে অধিনায়কত্ব করেছেন এবং ২৯ মিনিটে তার গোলেই এগিয়ে গেছে স্পেনের নতুন চ্যাম্পিয়নরা। কিন্তু ৭৩ ও ৭৮ মিনিটে হুয়ান আরাঙ্গো ও ক্লেবার সান্তানার গোলে পিছিয়ে পড়ে তারা। ইনজুরি সময়ে অবশ্য সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু পেনাল্টি থেকে এ'তোর শট সাইডবারে লেগে ফিরে এলে পরাজয় নিশ্চিত হয়ে যায় তাদের।
হেরে গেলেও বার্সেলোনার কোনো ক্ষতি হয়নি। তবে ভ্যালেন্সিয়ার হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ০-১ গোলে হেরে যাওয়ায় তারা আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার আশঙ্কার সামনে দাঁড়িয়ে। ডিয়েগো ফোরলানের পেনাল্টি থেকে পাওয়া জয়ের সুবাদে ৬১ পয়েন্ট সংগ্রহ করা অ্যাটলেটিকো এ মুহূর্তে চতুর্থ স্থানে। ভ্যালেন্সিয়া ও আগের দিন রিয়াল মাদ্রিদকে হারিয়ে 'বার্সা'র শিরোপা নিশ্চিত করে দেয়া ভিলারিয়ালের পয়েন্ট ৫৯, তবে গোলগড়ে এগিয়ে থাকায় ভ্যালেন্সিয়ার অবস্থান পঞ্চম। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার (৬৪) চ্যাম্পিয়ন্স লিগের টিকেট প্রায় নিশ্চিত। কারণ 'প্রিমেরা লিগা'র আর দুই রাউন্ড বাকি আছে। চ্যাম্পিয়ন বার্সেলোনার ৮৬ আর রানার্সআপ রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৮ পয়েন্ট।
ঘরের মাঠ সানসিরোতে ইন্টারকে জয় এনে দিয়েছে এস্তেবান ক্যাম্বিয়াসো, মারিও বালোতেল্লি এবং জ
bdnews24