ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিনিট পনের খেলেই ঢাকা আবাহনী মেপে ফেলেছিল আশগাবাদকে। বুঝে ফেলেছিল লঙ্কান সেনাদলকে ৫-১ গোলে হারানো তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন দলটি আহামারি ফুটবল খেলে না। কিন্তু এই আত্মবিশ্বাস বুকে ধারণ করে নীল-আকাশীরা অপ্রত্যাশিত ভাল ফুটবল খেলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেছে আশাগাবাদ এফসি'র সঙ্গে। সুবাদে 'বি' গ্র"প থেকে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গোল গড়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে এএফসি প্রেসিডেন্ট কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আশাগাবাদ। একই সংগ্রহ নিয়ে গোল গড়ে পিছিয়ে থাকা আবাহনী তিনি গ্র"পের সেরা গ্র"প রানার্স-আপের সম্ভাবনা টিকিয়ে রেখেছে। এজন্য বাকি দুই গ্র"পের খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।
তবে হিসাবটা উল্টো হতেও পারতো। গ্র"প চ্যাম্পিয়ন হয়েই এএফসি প্রেসিডেন্ট কাপের সেমিফাইনালে উঠতে পারতো ঢাকা আবাহনী। অন্ততঃ মাঠের পারফরম্যান্স সেরকমই বলে। বলের নিয়ন্ত্রণ, আক্রমণ এবং ব্যাক্তিগত নৈপুণ্যে তারা এগিয়ে। অন্যদের কথা বাদ দিন, আবাহনীর 'পুঁচকে' জাহেদ পারভেজের ড্রিবলেও বেকায়দায় পড়তে দেখা গেছে আশাগাবাদের খেলোয়াড়দের। অথচ শারীরিক বৈসাদৃশ্য হচ্ছে লিলিপুট আর গালিভারের মতো। শারীরিক সক্ষমতার জায়গায় পিছিয়ে থেকেও দুর্দান্ত খেলে আবাহনী বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা হাজার ছয়েক দর্শককে আনন্দে মাতিয়েছে।
শুধু আফসোস রয়ে গেল ম্যাচ না জিততে পারার। আবাহনীর কোচ অমলেশস সেনও খেলোয়াড়দের প্রশংসা করেছেন, "আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। গোল করার মতো সুযোগও তৈরি হয়েছিল। গোল না পাওয়ায় আমাদের বাকি দুই গ্র"পের খেলার দিকে তাকিয়ে থাকতে হবে।"
ম্যাচের শেষের দিকে গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে আফসোস থাকতো না। অতিরিক্ত সময়ে মামুনের কর্ণারে আবাহনীর সবাই এসে হাজির হয়েছিলেন আশগাবাদের ডিফেন্সে। বোঝাই যাচ্ছিল গোলের জন্য মরীয়া আবাহনী। কিন্তু কর্ণার কিকের ওপর নেওয়া ইব্রাহিমের শটটি পোস্টে লেগে ফিরে এলে ড্র-ই নিয়তি হয়ে দাঁড়ায় ম্যাচের। এর আগে ৭৫ মিনিটে নজরুলের ৩০ গজী শট (লব বলা ভাল) শেষ মুহূর্তে ফিস্ট করে ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক হারচিক পাভেল। সুঠামদেহী এই গোলরক্ষক প্রাচীর হয়েই দাঁড়িয়েছিলেন। তাকে পরাস্ত করা যাবে, শারীরিক বিবেচনা থেকেই এই বিশ্বাসটা বোধহয় ছিল না আবাহনীর স্ট্রাইকারদেরও।
তবে ম্যাচের সেরা আবাহনীর আওদু ইব্রাহিম। এটা আশগাবাদ কোচ বরিস গ্রেগরিয়ান্টসের ভাষ্য, "ইব্রাহিম পুরো ম্যাচে খুব ভাল খেলেছে। তার পার্টনার ছিল না।" সঙ্গী হিসেবে জাহিদ হোসেন এমিলি থাকলেও তিনি ছিলেন নি
bdnews24