২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ হকিতে সর্বশেষ স্থানে বাংলাদেশ

মালয়েশিয়ায় অনুষ্ঠানরত অষ্টম এশিয়া কাপ হকিতে সর্বশেষ স্থান পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ১১-১ গোলে বিধস্ত হওয়ায় ৭ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় অনুষ্ঠানরত অষ্টম এশিয়া কাপ হকিতে সর্বশেষ স্থান পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ১১-১ গোলে বিধস্ত হওয়ায় ৭ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রথমার্ধেই ০-৫ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ বিরতির পর আরো আধ ডজন গোল হজম করেছে। বাংলাদেশের পক্ষে সান্ত্বনাসূচক গোলদাতা নাদের প্রিন্স। এবারের এশিয়া কাপে ৪ ম্যাচে ৩২ গোল খাওয়া বাংলাদেশ দলের শনিবার দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/২২২৯ঘ.