২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র"প চ্যাম্পিয়ন ছাড়া আর কিছুই ভাবছে না আশগাবাদ

ফেভারিট হয়েই ঢাকা এসেছে আশগাবাদ ফুটবল দল। এখানে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়নরা গতবারের ব্যথা ভোলার মিশনে নামতে চায়। তাদের চোখ এএফসি প্রেসিডেন্ট কাপ শিরোপার দিকে। ২০০৮ সালে এই টুর্নামেন্টের সেমিফাইনালে তাজিকিস্তানের রেগার তেদাজের কাছে ৪-৩ গোলে হেরে আশগাবাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ফেভারিট হয়েই ঢাকা এসেছে আশগাবাদ ফুটবল দল। এখানে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়নরা গতবারের ব্যথা ভোলার মিশনে নামতে চায়। তাদের চোখ এএফসি প্রেসিডেন্ট কাপ শিরোপার দিকে। ২০০৮ সালে এই টুর্নামেন্টের সেমিফাইনালে তাজিকিস্তানের রেগার তেদাজের কাছে ৪-৩ গোলে হেরে আশগাবাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। পরে রেগারই শিরোপা জেতে। এজন্য আশগাবাদের চোখ শিরোপার দিকে থাকাই স্বাভাবিক। তাই গ্র"প পর্বকে তারা বড় বাধা মনে করছে না। ঢাকা আবাহনীর ভয় তুর্কমেনিস্তানের এই দলকে নিয়ে। তাই বিকল্প হিসেবে স্বাগতিকরা সেরা গ্র"প রানার্স-আপ হওয়ার লক্ষ্য ঠিক করে রেখেছে। রোববার আশগাবাদ ফুটবল দল ঢাকায় পা রেখেই জানিয়ে দিয়েছে, এটা মোটামুটি তাদের জাতীয় দল। এখানে ৮ জন ফুটবলার আছে জাতীয় দলের। আর তাদের খেলার ধরন হচ্ছে আক্রমণাত্মক ফুটবল। গতবার গ্র"প পর্বে তারা যেরকম দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠেছে এবারও সেই ধারায় শুরু করতে চায় এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের মিশন। ১৪ মে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান আর্মি দলের, ১৬ তারিখ দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে ঢাকা আবাহনীর সঙ্গে। এই দুটো ম্যাচে আলাদাভাবে না গিয়ে আশগাবাদ কোচ বরিস বলেছেন স্বপ্নের কথা, "চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা টুর্নামেন্ট শুরু করছি। দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় গতবার সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল। ভাগ্য সহায় হলে এবার হবে, কারণ আমাদের দলের শিরোপার জেতার সামর্থ্য আছে।" মানে আবাহনী ও শ্রীলঙ্কান আর্মি নিয়ে তেমন ভাবছে না আশগাবাদ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.