২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ ধরে রাখতে 'যুদ্ধ' জিততে হল হাম্মামকে

'ভোটযুদ্ধে' জিতে মোহাম্মদ বিন হাম্মাম আবারো জায়গা করে নিয়েছেন ফিফার নির্বাহী পরিষদে। শুক্রবার ফিফায় পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিনিধি নির্বাচনে এএফসি প্রেসিডেন্ট ২৩-২১ ভোটে হারিয়েছেন বাহারাইনের শেখ সালমান ইব্রাহিম আল-খলিফাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

কুয়ালালামপুর, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- 'ভোটযুদ্ধে' জিতে মোহাম্মদ বিন হাম্মাম আবারো জায়গা করে নিয়েছেন ফিফার নির্বাহী পরিষদে। শুক্রবার ফিফায় পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিনিধি নির্বাচনে এএফসি প্রেসিডেন্ট ২৩-২১ ভোটে হারিয়েছেন বাহারাইনের শেখ সালমান ইব্রাহিম আল-খলিফাকে। এবারই প্রথমবারের মতো হাম্ম্মাকে ভোটযুদ্ধে নামতে হয়েছিল এই পদের জন্য। এখানে তিনি বসে আছেন ১৯৯৬ সাল থেকে, এতদিন কোনো প্রতিদ্বন্ধীই ছিল না এই কাতারির। ১৩ বছর পর এবার পড়েছিলেন চ্যালেঞ্জের মুখে। বাহরাইনের শেখ সালমান ইব্রাহিম কোমর বেঁধে নেমেছিলেন তার বিরুদ্ধে। ভোটের আগে দু' পক্ষের প্রচারনায় তেঁতে উঠেছিল ফুটবলের এশীয় অঞ্চল। বাগযুদ্ধে কাদা ছোঁড়াছুড়িও কম হয়নি। এসবই একটি কঠিন ভোটযুদ্ধের ইঙ্গিত দিচ্ছিল। শেষপর্যন্ত এই যুদ্ধে জিতে হাম্মাম নিজের ৬০তম জন্মদিনে আরও চার বছরের জন্য ফিফার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য পদটি উপহার পেলেন। জয়ের পর তিনি উন্নয়ন এবং ঐক্যের ডাক দিয়েছেন এভাবে, "আমি অতীতে যা করেছি তার চেয়ে বেশি উন্নয়ন করার প্রতিজ্ঞা করছি। যারা আজ আমাকে ভোট দেননি তাদের মন জয় করার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করবো। কারণ আমি বিশ্বাস করি এশীয় ফুটবলের উন্নয়নের জন্য সবাইকে (দু'পক্ষের) প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.