লন্ডন, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করার সুখস্মৃতি এখনো টাটকা। সেই সুখানুভূতি নিয়েই বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। চেলসি ডিফেন্ডারদের দৃঢ়তায় বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রথম লেগ শেষ হয়েছিল গোলশূন্যভাবে।
শনিবার রিয়ালকে তাদেরই মাঠে উড়িয়ে দিলেও বুধবারের 'অগ্নিপরীক্ষা'র আগে কিছুটা হলেও অস্বস্তিতে বার্সা। দু মৌসুম পর স্প্যানিশ শিরোপা পুনরুদ্ধার প্রায় নিশ্চিত করে ফেলা দলটির অস্বস্তির কারণ দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারের অনুপস্থিতি। সাসপেনশনের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক কার্লোস পুয়োল। আর রাফায়েল মার্কেজকে সাইডবেঞ্চে বসিয়ে রাখছে ইনজুরি। বার্সা কোচ পেপ গার্দিওলাকে তাই সম্ভবত মার্টিন ক্যাকেরাসের ওপরেই নির্ভর করতে হচ্ছে। এ মৌসুমে বেশ কয়েকটা ম্যাচ খেললেও এখনো নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেননি ক্যাকেরাস।
শনিবার অবশ্য তিনি খেলেননি। তারপরও ডিফেন্ডারদের দুর্বল মার্কিংয়ের সুযোগ নিয়ে বার্সার জালে হেড করে দু গোল দিয়েছেন গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও র্যামোস। তার ওপরে পুয়োলের অনুপস্থিতিতে ডিফেন্স নিয়ে দুশ্চিন্তা থাকছেই বার্সেলোনার। তবে তাদের সব দুশ্চিন্তা উধাও হয়ে যেতে পারে আক্রমণভাগের তিন কান্ডারি লিওনেল মেসি, থিয়েরি অঁরি আর স্যামুয়েল এ'তোর কল্যাণে। রিয়ালের বিপক্ষে এ'তো কিছুটা তুলনামুলক নি
bdnews24