২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হারলেন ফেদেরার

চলতি বছরে এখনো কোনো শিরোপা জিততে পারেননি রজার ফেদেরার। শিরোপার জন্য সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস তারকার অপেক্ষার পালা দীর্ঘায়িত হচ্ছে আরো - শনিবার রোম মাস্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি ৪-৬ ৬-৩ ৬-৩ গেমে হেরে গেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক দিউকোভিচের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

রোম, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরে এখনো কোনো শিরোপা জিততে পারেননি রজার ফেদেরার। শিরোপার জন্য সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস তারকার অপেক্ষার পালা দীর্ঘায়িত হচ্ছে আরো - শনিবার রোম মাস্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি ৪-৬ ৬-৩ ৬-৩ গেমে হেরে গেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক দিউকোভিচের কাছে। গত মাসে অনুষ্ঠিত মন্টিকার্লো ওপেনের মতো এই টুর্নামেন্টেরও ফাইনালে দিউকোভিচ মুখোমুখি হচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদালের। অন্য সেমিফাইনালে নাদাল চিলির ফার্নান্দো গনজালেসকে হারিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে। দিউকোভিচের বিপক্ষে ফেদেরার সহজ জয়ই পেতে যাচ্ছেন বলে মনে হচ্ছিল এক সময়। কিন্তু তিনি যখন ৬-৪, ২-১ গেমে এগিয়ে তখন বৃষ্টি নামলে এলোমেলো হয়ে যায় সবকিছু। একঘন্টা পর মাঠে ফিরে দিউকোভিচ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮২৯ ঘ.