২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের 'সাফল্যে' খুশি বাফুফে

এএফসি চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জে জিতেছে বাংলাদেশ দল। জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। নিজেদের শ্রম, অর্থ (একটা অংশ এএফসির) দিয়ে তাদের ঢাকায় বাছাইপর্ব আয়োজনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছে বাংলাদেশের পারফরম্যান্স। যা তাদের মুখে তুলে দিয়েছে সাফল্যের হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জে জিতেছে বাংলাদেশ দল। জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। নিজেদের শ্রম, অর্থ (একটা অংশ এএফসির) দিয়ে তাদের ঢাকায় বাছাইপর্ব আয়োজনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছে বাংলাদেশের পারফরম্যান্স। যা তাদের মুখে তুলে দিয়েছে সাফল্যের হাসি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়াম্যান বাদল রায় কোনো রাখ-ডাক না করেই বলেছেন, "দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, এটা আমাদের জন্য আনন্দের এক উপলক্ষ।" 'এ' গ্র"পের তিনটি ম্যাচের মধ্যে কম্বোডিয়া ও ম্যাকাওকে হারিয়ে বাংলাদেশ চার গ্র"পের মধ্যে সেরা রানার্স-আপ দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে। দুটো ম্যাচেই দেখা গেছে বাংলাদেশের রূপান্তর। ছোট ছোট পাসে খেলে তারা আক্রমণে উঠছে, ম্যাচ নিয়ন্ত্রণ করছে। সব মিলিয়ে নতুন কোচ ডিডোর ফুটবল দীক্ষায় নতুন শক্তির যে অঙ্কুরোদগম হচ্ছে তা বোঝা গেছে। খচখচানি হয়ে রয়ে গেছে মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি, যেন পুরনো বাংলাদেশ দলের ছায়া। "মিয়ানমারের কাছে আমরা হেরেছি, তাতে কিছু বলার নেই। কিন্তু আমাদের দলের পারফরম্যান্স এত খারাপ হয়েছে কেন তা বিশ্লেষণ করে দেখতে হবে"- বলেছেন বাফুফে সহ-সভাপতি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির আগামী সভায় তারা এ বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি বাংলাদেশের নতুন ব্রাজিলিয়ান কোচের আচরণ নিয়েও তিনি খুশি নন। মিয়ানমারের বিপক্ষে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনে কোচের ক্ষেপে যাওয়া এবং শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে না যাওয়ার ঘটনা বাফুফে ভাল চোখে দেখছে না। তবে মাত্র তিন সপ্তাহ সময়ে কোচ যে দল দাঁড় করিয়েছে তাতে বাফুফে সন্তুষ্ট। তারা এবার আগামী বছর মূল পর্বের দিকে তাকিয়ে আছে এবং পারফরম্যান্সের আরো উন্নতি উপলব্ধি করছে। বাদল রায় যেভাবে বলেছেন, "চূড়ান্ত পর্বে আরো উঁচু মানের ফুটবল হবে। সেখানে লড়াইয়ের আমাদের মানও উন্নত করতে হবে এ এক বছরে।" আর জাতীয় দলে খেলোয়াড় সরবরাহ বৃদ্ধি করতে বাফুফে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ বছর বয়সী দল দুটোকে অনুশীলনের মধ্যে রাখতে চায়। এছাড়াও তারা ক্লাব ফুটবল কোচিংয়ের দিকেও নজর দিতে চায়। খেলোয়াড়রা বেশি সময় ক্লাবে কাটায়, তাই সেখান থেকে তাদের ঠিকমতো গড়ে উঠা জরুরি। এজন্য বাফুফে একটি ওয়ার্কশপ আয়োজন করে ক্লাবগুলোকে কিছু গাইডলাইন দেবে। সেটা হবে ডিডোর নেতৃত্বে। কোচ একটা গাইডলাইন দেবেন, কখন কীরকম প্র্যাকটিস করাতে হবে এবং খেলোয়াড়দের খাওয়া-দাওয়া কীরকম হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০৪৫ ঘ.