২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে গিয়েও হারল বাংলাদেশ

এগিয়ে গিয়েও হেরে গেল বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের ম্যাচে মিয়ানমারের কাছে ১-২ গোলের এই হারে শিরোপা জেতার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল। অনিশ্চয়তায় পড়ে গেল চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এগিয়ে গিয়েও হেরে গেল বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের ম্যাচে মিয়ানমারের কাছে ১-২ গোলের এই হারে শিরোপা জেতার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল। অনিশ্চয়তায় পড়ে গেল চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করাও। ম্যাচের ১২ মিনিটে এনামুলের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত এই অগ্রগামিতা বজায় ছিল। কিন্তু ৬৮ মিনিটে সমতাসূচক গোল করে ম্যাচে ফিরে আসে মিয়ানমার। আর ৭৭ মিনিটে করে জয়সূচক গোল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা শুরু করে মিয়ানমার। তার ফল হিসাবে সমতাসূচক গোল পাওয়ার পর থেকেই ধার বেড়ে যায় তাদের আক্রমণের। শেষদিকে তো অবস্থা এমন হয়েছিল যে আরও বড় ব্যবধানে হারতে পারত বাংলাদেশ। বাংলাদেশ বৃহস্পতিবার তাদের শেষ ম্যাচ খেলবে দুর্বল ম্যাকাওয়ের সঙ্গে। আর মিয়ানমার মুখোমুখি হবে কম্বোডিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.