২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিও

বদলি খেলোয়াড় হিসেবে নেমে একটি গোল করেছেন আলেসান্দ্র দেলপিয়েরো, কিন্তু তাতে 'তুরিনের বুড়ি' জুভেন্টাসের হার এড়াতে পারেননি এই 'বুড়ো' স্ট্রাইকার। বুধবার ইতালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাদের ২-১ গোলে হারিয়েছে লাৎসিও, দুলেগ মিলিয়ে ৪-২ গোলের জয় পেয়ে উঠে গেছে ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 03:58 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

মিলান, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বদলি খেলোয়াড় হিসেবে নেমে একটি গোল করেছেন আলেসান্দ্র দেলপিয়েরো, কিন্তু তাতে 'তুরিনের বুড়ি' জুভেন্টাসের হার এড়াতে পারেননি এই 'বুড়ো' স্ট্রাইকার। বুধবার ইতালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাদের ২-১ গোলে হারিয়েছে লাৎসিও, দুলেগ মিলিয়ে ৪-২ গোলের জয় পেয়ে উঠে গেছে ফাইনালে। লাৎসিওর পক্ষে গোল দুটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো জারাতে আর সার্বিয়ান ডিফেন্ডার আলেকসান্দার কোলারভ। এই হারের ফলে এ মৌসুমটা শিরোপাহীন কাটানো প্রায় নিশ্চিত হয়ে গেল জুভদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়েছে তারা, আর সিরি আ-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা ইন্টারের চেয়ে আছে ১০ পয়েন্ট পেছনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.