২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানইউকে বিদায় করে এফএ কাপের ফাইনালে এভারটন

সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের কাছে হার মানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। রোববার এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে হাওয়ার্ডের নৈপুন্যেই ম্যানইউকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে এভারটন। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

লন্ডন, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের কাছে হার মানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। রোববার এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে হাওয়ার্ডের নৈপুন্যেই ম্যানইউকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে এভারটন। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির পেনাল্টি শ্যুটআউটে 'রেড ডেভিল'রা প্রথম দুই শটে লক্ষ্যভেদ করতে পারেনি। দিমিতার বার্বেতভ ও রিও ফার্ডিন্যান্ডের নেয়া সেই দুটো শট ঠেকিয়ে এভারটনকে জয়ের পথে এগিয়ে দেন ম্যানইউ'র সাবেক গোলরক্ষক হাওয়ার্ড। আর ডিফেন্ডার ফিল জাগিয়েলকার জয়সূচক শটে নিশ্চিত হয়ে যায় ১৯৯৫ সালের পর এভারটনের প্রথম এফএ কাপের ফাইনালে উত্তরণ। ১৯৭০এর পর এটাই ম্যানইউ'র এফএ কাপের সেমিফাইনালে প্রথম পরাজয়। আগামী ৩০ মে ওয়েম্বলিতেই অনুষ্ঠেয় ফাইনালে এভারটনের প্রতিপক্ষ চেলসি। শনিবার প্রথম সেমিফাইনালে 'ব্লুজ' ২-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩৩ঘ.