২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মে থেকে চ্যাম্পিয়নস ক্লাব কাপ

জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের নাম পাল্টে হয়েছে চ্যাম্পিয়নস ক্লাব কাপ। আগামী ১২ মে থেকে ঢাকার বাইরের ক্লাবগুলোকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের নাম পাল্টে হয়েছে চ্যাম্পিয়নস ক্লাব কাপ। আগামী ১২ মে থেকে ঢাকার বাইরের ক্লাবগুলোকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। রোববার বাফুফের জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী নাম পাল্টানোর কারণ ব্যাখ্যায় বলেছেন, "জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ বললে অনেকে এটাকে দেশের সেরা লিগ মনে করতে পারে। তাই এটার নাম পাল্টে চ্যাম্পিয়নস ক্লাব কাপ করা হয়েছে। স্কুল ফুটবল যেহেতু ২ মে থেকে তাই আগামী ১২ মে থেকে ক্লাব কাপ শুরুর সিদ্ধান্ত হয়েছে।" এছাড়া সুপার কাপে দর্শকদের গাড়ি নেওয়ার জন্য প্রকৃত বিজয়ীকে খুঁজে না পাওয়ায় গাড়িটি আপাতত ফেডারেশনে রাখার সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩০ঘ.