২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসের সঙ্গে ড্র করেও শীর্ষেই ইন্টার মিলান

ইনজুরি সময়ে জেনেক গ্রিগেরার গোল কেড়ে নিয়েছে জয়, কিন্তু তাতে খুব একটা ক্ষতি হয়নি ইন্টার মিলানের। ইতালিয়ান সিরি আ'র পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই শনিবার ১-১ গোলে ড্র হওয়ায় আগের মতোই শীর্ষে রয়ে গেছে হোসে মরিনিয়োর দল। আর মরিনিয়োও জোর গলায় বলতে পারছেন, ম্যাচ ড্র হলেও ঠিকই প্রমাণিত হয়েছে আসলে ইন্টারই সেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

মিলান, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইনজুরি সময়ে জেনেক গ্রিগেরার গোল কেড়ে নিয়েছে জয়, কিন্তু তাতে খুব একটা ক্ষতি হয়নি ইন্টার মিলানের। ইতালিয়ান সিরি আ'র পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই শনিবার ১-১ গোলে ড্র হওয়ায় আগের মতোই শীর্ষে রয়ে গেছে হোসে মরিনিয়োর দল। আর মরিনিয়োও জোর গলায় বলতে পারছেন, ম্যাচ ড্র হলেও ঠিকই প্রমাণিত হয়েছে আসলে ইন্টারই সেরা। শনিবারের এই ম্যাচে ৬৪ মিনিটে মারিও ব্যালোতেলির গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার। শেষ পর্যন্ত সেই ব্যবধানটা ধরে রাখতে পারলে হয়তো আগামী সপ্তাহেই শিরোপা জয়ের আগাম উৎসবে মেতে উঠতে পারতো তারা। কিন্তু ইনজুরি সময়ে গ্রিগেরার হেডে জুভেন্টাস হার এড়ানোয় এখন আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তাদের। ৬ ম্যাচ বাকি থাকতে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার, জুভেন্টাস তাদের চেয়ে ১০ পয়েন্ট পেছনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৫২ ঘ.