সিউল, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিবেশী হলেও দুই কোরিয়া আসলে একে অপরের 'চিরশত্র"', দু দেশের সম্পর্ক একেবারে আদায়-কাঁচকলায়! বিশ্বকাপ বাছাইপর্বে দুই দেশের লড়াই তাই বাড়তি উত্তেজনা যোগ করেছিল ফুটবল দুনিয়ায়। সেই 'যুদ্ধে' দক্ষিণ কোরিয়া বিজয়ী। বুধবার সিউলে উত্তর কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০১০ বিশ্বকাপের পথে বড় এক বাধা পেরিয়েছে তারা।
নিজেদের মাঠে দক্ষিণ কোরিয়ানদের জয়সূচক গোলটা এসেছে ৮৭ মিনিটে। বদলি ডিফেন্ডার কিম চি-উ'র বাঁ পায়ের ফ্রিকিক উত্তর কোরিয়ার গোলকিপারের হাত ফস্কে ঢুকে গেছে জালে। আর এই গোলটাই বাছাইপর্বের চতুর্থ বা শেষ রাউন্ডের ২ নম্বর গ্র"পে শীর্ষে নিয়ে গেছে বিশ্বকাপে এশিয়া থেকে সবচেয়ে বেশি ৭ বার প্রতিনিধিত্ব করা দক্ষিণ কোরিয়াকে। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও উত্তর কোরিয়া খেলেছে ৬ ম্যাচ। পরের দুটো স্থানে যথাক্রমে সৌদি আরব (৭) ও ইরান (৬)। ৫ পয়েন্ট পাওয়া সংযুক্ত আরব আমিরাতের অবস্থান গ্র"পে সবার নিচে।
এই গ্র"পে এখনো কোনো দল নিশ্চিন্তে থাকতে না পারলেও ১ নম্বর গ্র"প থেকে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকায় যাওয়া প্রায় নিশ্চিত। বুধবার সিডনিতে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্র"প-শীর্ষে আছে তারা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই জাপানের অবস্থান। গ্র"পের বাকি তিন দলেরই (বাহরাইন, উজবেকিস্তান ও কাতার) সংগ্রহ ৪ পয়েন্ট করে।
এশিয়া থেকে দুই গ্র"পের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দুই তৃতীয় দল 'হোম অ্যান্ড অ্যাওয়ে' ভিত্তিতে দুটো প্লেঅফ খেলবে। সেই প্লেঅফের বিজয়ী দল এরপর মুখোমুখি হবে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.
bdnews24