ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল সুপার কাপের প্লেট পর্বের ফাইনালে উঠেছে ফরাশগঞ্জ। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। আগামী বুধবার প্লেটের ফাইনালে ফরাশগঞ্জের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র।
টাইব্রেকারে ফরাশগঞ্জের হয়ে গোল করেছেন কবির হোসেন, এমেকা লাকি উতি, খোকন দাস, মামুন মিয়া ও এনামুল হক। অন্যদিকে গ্র"প পর্বে তিনটি ম্যাচেই হেরে যাওয়া রহমতগঞ্জের ইদ্রিস কাস্রিয়ে, মোস্তফা কাবা ও জাহাঙ্গীর পাটোয়ারী গোল করলেও ব্যর্থ হয়েছেন ফেলিক্স ওনিয়ো কোরো। তাই পুরনো ঢাকার দুই দলের লড়াইয়ে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ফরাশগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২৫ঘ.
bdnews24