ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয় জয় পেয়ে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবেই সুপার কাপের সেমিফাইনালে উঠেছে বি. লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। 'এ' গ্র"পের শেষ ম্যাচে রোববার তারা ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৬ মিনিটে ইব্রাহিমের দেওয়া গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল আবাহনী। ৬৮ মিনিটে জাহিদ হোসেন এমিলি দলের পক্ষে দ্বিতীয় গোল করেছেন আর ৮৯ মিনিটে শেষ গোলটি এসেছে আগের দুই ম্যাচেই জোড়া গোল করা স্ট্রাইকার এমেকা ক্রিস্টিয়ানের পা থেকে।
এই জয়ের ফলে পুরো ৯ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে আকাশী-হলুদরা। আর তিন খেলায় দ্বিতীয় হারের শিকার হয়ে শেষ হয়ে গেছে শেখ রাসেলের সেমিফাইনাল-স্বপ্ন। এখন তাদের খেলতে হবে সান্ত্বনার প্লেট চ্যাম্পিয়নশিপে।
এর আগে দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে চট্টগ্রাম মোহামেডানও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪৫ ঘ.
bdnews24