ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মোহামেডানের পর চট্টগ্রাম মোহামেডানও উঠে গেছে সুপার কাপের সেমিফাইনালে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'এ' গ্র"পের ম্যাচে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে তারা।
দুই অর্ধে দলের পক্ষে দুটি গোলই করেছেন তাদের আফ্রিকান স্ট্রাইকার রাফায়েল।
এর আগে প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারানোর পর ঢাকা আবাহনীর কাছে হেরেছিল চট্টগ্রাম মোহামেডান। গ্র"প পর্বের তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। আবাহনীরও পয়েন্ট ৬, আর সন্ধ্যায় 'এ' গ্র"পের শেষ ম্যাচে আবাহনীকে হারালে শেখ রাসেলেরও হবে ৬। কিন্তু গোল ব্যবধানে নিরাপদ অবস্থানে আছে চট্টগ্রাম মোহামেডান, সেমিফাইনালে উঠতে হলে শেখ রাসেলকে জিততে হবে তিনগোলের ব্যবধানে, আর ওই ব্যবধানে হারলে গোল ব্যবধানে বাদ পড়তে হবে আবাহনীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসএইচ/১৮০৫ ঘ.
bdnews24