২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে মোহামেডান

প্রথম ম্যাচে সৌভাগ্যের জয় পেলেও মোহামেডানকে ঠিক মোহামেডানের মতো লাগেনি। শনিবার দ্বিতীয় ম্যাচে ভক্তদের সেই চাওয়াটাও পুরণ করেছে সাদা-কালো শিবির, ফরাশগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর পর দ্বিতীয় দল হিসেবে সুপার কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে সৌভাগ্যের জয় পেলেও মোহামেডানকে ঠিক মোহামেডানের মতো লাগেনি। শনিবার দ্বিতীয় ম্যাচে ভক্তদের সেই চাওয়াটাও পুরণ করেছে সাদা-কালো শিবির, ফরাশগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর পর দ্বিতীয় দল হিসেবে সুপার কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে তারা। আগের ম্যাচে ব্রাদার্সকে রুখে দেওয়া ফরাশঞ্জ এদিনও প্রথমার্ধে লড়েছে সমানে সমানেই। প্রথম গোল পেতে তাই ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। কিন্তু আগের ম্যাচের জয়ের নায়ক আলামু বুকোলার ওই গোলে এগিয়ে যাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৭৮ মিনিটে আরো দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেছেন এনামুল, আর আরমান আজিজ দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে করেছেন শেষ গোলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০৪৫ ঘ.