২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স

সুপার কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপার কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ৩৭ মিনিটে জাহিদ এবং ৪৩ মিনিটে হেনরির দেওয়া দু গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল ব্রাদার্স। ৬৩ মিনিটে দলের পক্ষে শেষ গোলটি করেন তপু। প্রথম ম্যাচে ফরাশগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল ব্রাদার্স। আর প্রথম ম্যাচে ঢাকা মোহামেডানের কাছে হারা চট্টগ্রাম আবাহনীর এটা টানা দ্বিতীয় হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৮০৬ ঘ.