২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালে ২৩টি ডিসিপ্লিনের ঢাকা এস গেমস

নতুন আরো ছয়টি ডিসিপ্লিন যোগ হওয়ায় আগামী বছর ঢাকা এসএ গেমস হবে ২৩ টি ডিসিপ্লিনের প্রতিযোগিতা। এটা শুরু হবে ২০১০ সালের ২৯ জানুয়ারি, চলবে ৯ ফেব্র"য়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- নতুন আরো ছয়টি ডিসিপ্লিন যোগ হওয়ায় আগামী বছর ঢাকা এসএ গেমস হবে ২৩ টি ডিসিপ্লিনের প্রতিযোগিতা। এটা শুরু হবে ২০১০ সালের ২৯ জানুয়ারি, চলবে ৯ ফেব্র"য়ারি পর্যন্ত। সোমবার কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় অলিম্পিক কাউন্সিল-এর সভায় ছয়টি ডিসিপ্লিন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ডিসিপ্লিনগুলো হচ্ছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, জুডো, ভলিবল, সাইক্লিং ও ক্রিকেট। ক্রিকেট অলিম্পিক ইভেন্ট না হলেও এই উপমহাদেশের তার বিস্তারের কথা ভেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে প্রতিদ্বন্ধিতা হবে অনূর্ধ্ব-২১ দলের মধ্যে, টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে। এর আগে গতবছর ফেব্র"য়ারিতে ঢাকায় অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম সভায় ১৫টি ডিসিপ্লিন চূড়ান্ত করা হয়েছিল। সেগুলো হচ্ছে ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, বক্সিং, হ্যান্ডবল, হকি, কাবাডি, কারাতে, শ্যুটিং, সাঁতার, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়েকন্দো, ভারোত্তোলন ও উশু। এছাড়া আয়োজক দেশের দুটো পছন্দ করার সুযোগ থাকে, সুযোগে বাংলাদেশ যোগ করেছে গলফ ও কুস্তি। সোমবার তার সঙ্গে ৬টি ডিসিপ্লিন যোগ করার বিষয়টি বিওএ (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) নিশ্চিত করেছে। কাঠমান্ডুর ওই সভায় উপস্থিত ছিলেন বিওএ সভাপতি জেনারেল মইন উ আহমেদ ও মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.