২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার্স-আপেই ইতি টেনেছে ঢাকা মোহামেডান

শেখ রাসেলকে সুযোগ না দিয়েই ঢাকা মোহামেডান রানার্স আপ হয়েছে সিটিসেল বি. লিগে। সোমবার তারা স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের ধরাছোঁয়ার বাইরে গিয়ে নিজেদের গতবারের অবস্থান ধরে রেখেছে। তাই ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট পাওয়া শেখ রাসেল ক্রীড়াচক্রকে তৃতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। মঙ্গলবার ফরাশগঞ্জের সঙ্গে তাদের শেষ ম্যাচ দিয়েই সিটিসেল বি. লিগের সমাপ্তি ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- শেখ রাসেলকে সুযোগ না দিয়েই ঢাকা মোহামেডান রানার্স আপ হয়েছে সিটিসেল বি. লিগে। সোমবার তারা স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের ধরাছোঁয়ার বাইরে গিয়ে নিজেদের গতবারের অবস্থান ধরে রেখেছে। তাই ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট পাওয়া শেখ রাসেল ক্রীড়াচক্রকে তৃতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। মঙ্গলবার ফরাশগঞ্জের সঙ্গে তাদের শেষ ম্যাচ দিয়েই সিটিসেল বি. লিগের সমাপ্তি ঘটছে। রানার্স-আপের লড়াইয়ে ছিল ঢাকা মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়াচক্র। তাতে মোহামেডানকে জিতিয়েছেন বুকোলা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দুই গোল করে। ৩ ও ১৪ মিনিটে গোল দুটি করেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। তাতে করে ২০ ম্যাচে ১৮ গোল নিয়ে তিনি গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন। আরেকটি গোল মিশরীয় মিডফিল্ডার হাজেম খালেদের। ম্যাচটা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে হলেও চট্টগ্রাম আবাহনী তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তবে ২৩ মিনিটে পেনাল্টি থেকে মিঠুন গোল করে কেবল পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছেন। তবে বড় সান্ত্বনা হতে পারে ২০ খেলায় ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানের সুবাদে তাদের সুপার কাপে খেলার সুযোগ পাওয়াটা। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা ২-১ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের সর্বনিম্নে (২০ ম্যাচে ৫ পয়েন্ট) থাকা খুলনা আবাহনীকে। বিজয়ী দলের পক্ষে গোল করেছেন সাইফুর রহমান মনি ও রোকনুজ্জামান কাঞ্চন। আগেই অবনমন নিশ্চিত হওয়া খুলনা আবাহনীর পক্ষে ভাসানী গোল করেছেন ভাসানী। এ জয়ের সুবাদে ২০ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা দশম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি