২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনেলকার হ্যাটট্রিকে এফএ কাপের শেষ আটে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ব্যর্থতা। যার জের ধরে কোচ লুই ফেলিপে স্কলারির নাটকীয় বিদায়। সন্দেহ নেই এই মুহূর্তে ভীষণ দুঃসময়ের মধ্যে বসবাস চেলসির। এমন অস্বস্তিকর সময়ে শনিবারের জয়টা নিঃসন্দেহে 'ব্লুজ'-এর জন্য বাড়তি অনুপ্রেরণা। পিছিয়ে পড়েও নিকোলাস আনেলকার হ্যাটট্রিকে ওয়াটফোর্ডকে হারিয়ে তারা পৌঁছে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 01:22 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ওয়াটফোর্ড, ইংল্যান্ড, ১৫ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ব্যর্থতা। যার জের ধরে কোচ লুই ফেলিপে স্কলারির নাটকীয় বিদায়। সন্দেহ নেই এই মুহূর্তে ভীষণ দুঃসময়ের মধ্যে বসবাস চেলসির। এমন অস্বস্তিকর সময়ে শনিবারের জয়টা নিঃসন্দেহে 'ব্লুজ'-এর জন্য বাড়তি অনুপ্রেরণা। পিছিয়ে পড়েও নিকোলাস আনেলকার হ্যাটট্রিকে ওয়াটফোর্ডকে হারিয়ে তারা পৌঁছে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। ইংলিশ চ্যাম্পিয়নশিপ বা দ্বিতীয় বিভাগের দল ওয়াটফোর্ডের মাঠে পরবর্তী কোচ গাস হিডিঙ্কের উপস্থিতিতে চেলসি পিছিয়ে পড়েছিল ম্যাচের ৬৯ মিনিটের সময়। তবে টমাস প্রিসকিনের গোলে এগিয়ে গেলেও উজ্জীবিত প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি স্বাগতিকরা। ৬ মিনিট পর ম্যাচে সমতা নিয়ে আসেন আনেলকা। এবং ওয়াটফোর্ডকে গুছিয়ে ওঠার কোনো সুযোগ না দিয়ে দুই মিনিট পর হেড থেকে আবার তার লক্ষ্যভেদ। ইনজুরি সময়ে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেছেন এই ফরাসি স্ট্রাইকার। যে জয়ের সুবাদে প্রথম দল হিসাবে এফএ কাপের শেষ আটে উত্তরণও নিশ্চিত করেছে দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৩ঘ.