লন্ডন, ৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো কোচ লুই ফেলিপ স্কোলারিকে বরখাস্ত করেছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নেমে যাওয়ায় সোমবার তাকে বিদায় করার সিদ্ধান্ত নেয়। স্কলারির অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারি ম্যানেজার রে উইলকিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৫৩ ঘ.
bdnews24