২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে সাতক্ষীরা ও খুলনা

জাতীয় মহিলা ফুটবলে বুড়িগঙ্গা অঞ্চলের খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন ও খুলনা জেলা রানার্স-আপ হয়েছে। সাতক্ষীরা ৪-০ গোলে খুলনা জেলাকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহিলা ফুটবলে বুড়িগঙ্গা অঞ্চলের খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন ও খুলনা জেলা রানার্স-আপ হয়েছে। সাতক্ষীরা ৪-০ গোলে খুলনা জেলাকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে দিনাজপুর ভেন্যুতে তিস্তা অঞ্চলে যশোর জেলা চ্যাম্পিয়ন ও রাজশাহী জেলা রানার্স আপ হয়েছে। জামালপুর ভেন্যুতে ব্রহ্মপুত্র অঞ্চলে ভিডিপি দল চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ জেলা রানার্স-আপ হয়েছে। রাঙ্গামাটি ভেন্যুতে কাপ্তাই অঞ্চলের আঞ্চলিক চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার এবং রাঙ্গামাটি জেলা রানার্স-আপ হয়েছে। চারটি ভেন্যুর আটটি দলকে নিয়ে আগামী ১৮ ফেব্র"য়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে সিটিসেল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বুড়িগঙ্গা অঞ্চলের বাছাইপর্বের শেষ খেলায় সাতক্ষীরা ৪-০ গোলে খুলনাকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। তবে রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে উঠেছে খুলনা জেলা দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.