২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আবাহনীর খেলোয়াড়দের সাক্ষাৎ

দ্বিতীয়বারের মতো বি. লিগ চ্যাম্পিয়ন হওয়া ঢাকা আবাহনী সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- দ্বিতীয়বারের মতো বি. লিগ চ্যাম্পিয়ন হওয়া ঢাকা আবাহনী সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী উঠেছেন তার নতুন বাসভবন যমুনায়। সেখানে তিনি বিকেল ৫টায় প্রথম সাক্ষাৎ করেছেন একদল সফল ফুটবলারের সঙ্গে। টানা দ্বিতীয়বার পেশাদার ফুটবল লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান, ডিরেক্টর ইন-চার্জ কর্ণেল (অব.) কাজী শাহেদ আহমেদ, ডিরেক্টর কাজী নাবিল আহমেদ। তারা আবাহনীর পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী ভবিষ্যতে এই সাফল্য ধরে রাখার তাগিদ দিয়েছেন আবাহনী খেলোয়াড়দের। তিনি আবাহনী ক্লাবের কমপ্লেক্স গড়ার পরিকল্পনার ব্যাপারেও খোঁজ-খবর নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.