২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলমানব' ফেলপস তিন মাসের জন্য নিষিদ্ধ

দেখে গাঁজা খাওয়ার মতো মনে হয় ব্রিটিশ পত্রিকায় এমন একটি ছবি প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে তারকা সাঁতারু মাইকেল ফেলপসকে মার্কিন সাঁতার কর্তৃপক্ষ তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, এ তিন মাসের সময়কালে রেকর্ড অলিম্পিক পদকজয়ী ফেলপসের আর্থিক সুবিধাও বন্ধ থাকবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 06:59 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ওয়াশিংটন, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--দেখে গাঁজা খাওয়ার মতো মনে হয় ব্রিটিশ পত্রিকায় এমন একটি ছবি প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে তারকা সাঁতারু মাইকেল ফেলপসকে মার্কিন সাঁতার কর্তৃপক্ষ তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, এ তিন মাসের সময়কালে রেকর্ড অলিম্পিক পদকজয়ী ফেলপসের আর্থিক সুবিধাও বন্ধ থাকবে। মার্কিন সাঁতার ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, "এতে কোনো মাদকবিরোধী আইন লংঘন হয়েছে তা বলা হচ্ছে না। তবে ফেলপসকে আমরা একটি কড়া বার্তা দিতে চাই, কারণ তিনি অসংখ্য লোককে হতাশ করেছেন। বিশেষ করে ফেডারেশনের অসংখ্য শিশুকিশোর সদস্যকে যারা তাকে আদর্শ হিসেবে দেখে।" বিবৃতিতে বলা হয়, ফেলপস স্বেচ্ছায় এ শাস্তির বিষয়টি মেনে নিয়েছেন এবং কর্তৃপক্ষের আস্থা ফিরে পাওয়ার অঙ্গীকার করেছেন। গত অলিম্পিকে আলোড়ন তোলা এ সাঁতারুর মুখপাত্র ড্রু জনসন বলেন, তিনি বিষয়টি মেনে নিয়েছেন। জনসন বলেন, ফেলপস ফেডারেশনের অবস্থান উপলদ্ধি করতে পারছেন। 'সান' পত্রিকার সহযোগী প্রকাশনা 'নিউজ অব দি ওয়ার্ল্ডে' গত রোববার আলোচিত ছবিটি প্রকাশিত হয়। এতে সাউথ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে নভেম্বর মাসে এক পার্টিতে ফেলপসকে দেখা যায়। ছবিটি দেখে মনে হয় তিনি গাঁজা বা সে জাতীয় কিছু সেবন করছেন। মুখপাত্র আরো জানান, সবার হতাশার জন্য তার খুব খারাপ লাগছে এবং তিনি বিশ্বাস ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করবেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৪৩০ঘ.