মিলান, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আপাতত ইংল্যান্ড দলে তিনি ব্রাত্য, কিন্তু ডেভিড বেকহাম স্বপ্ন দেখছেন আরেকটি বিশ্বকাপ খেলার। আর সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে তিনি দেখছেন এসি মিলানকে। তাই লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে মিলানেই স্থায়ি হতে চাইছেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক।
রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নাম লেখানোর পর মনে হচ্ছিল আন্তর্জাতিক ক্যারিয়ার শেষই হয়ে গেল বেকহামের। কিন্তু এ মৌসুমে ধারে মিলানে খেলতে এসে আবার পুরনো রূপেই দেখা দিয়েছেন তিনি।
এখন তাই তাকে স্থায়িভাবে রেখে দিতে চাইছেন মিলানের কোচ কার্লো অ্যানচেলত্তি। এ নিয়ে এতদিন নিজে চুপ থাকলেও এবার বেকহাম নিজেও প্রকাশ্যেই বলেছেন, তিনি থাকতে চান মিলানে। এ নিয়ে তার আইনজীবীরা নাকি গ্যালাক্সির সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছেন।
গ্লাসগোতে রেঞ্জার্সের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বেকহাম সাংবাদিকদের বলেছেন, "আমি জানিয়ে দিয়েছি যে মিলানেই থাকতে চাই। আশা করি দুই কাব একটা চুক্তি করে ফেলবে।"
"মিলানে খেলাটা উপভোগ করবো জানতাম, কিন্তু এটা যে এত উপভোগ্য হবে আর আমি প্রতি ম্যাচেই এত ভালো খেলবো সেটা আমি নিজেও আশা করিনি" - বলেছেন তিনি।
আর সেই সঙ্গে জানিয়েছেন, "আমার মূল উদ্দেশ্য এই কাবে থেকে যাওয়া এবং এখানে সর্বোচ্চ পর্যায়ের খেলাটা উপভোগ করছি বলে সেটা আমাকে বেশি করে সুযোগ করে দেবে বিশ্বকাপে খেলার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৫৭ ঘ.
bdnews24