২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে বিদায় করে দিল এভারটন

গত দু সপ্তাহে দুবার ড্র করার পর অবশেষে লিভারপুলকে হারিয়েই দিয়েছে প্রতিবেশী এভারটন। বুধবার রাতে চতুর্থ রাউন্ডের রিপ্লে ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে ১৯ বছর বয়সী স্ট্রাইকার ড্যান গসলিংয়ের দেওয়া একমাত্র গোলে হেরে এফএ কাপ থেকেই ছিটকে পড়েছে 'অল রেড'রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 09:56 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

লন্ডন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত দু সপ্তাহে দুবার ড্র করার পর অবশেষে লিভারপুলকে হারিয়েই দিয়েছে প্রতিবেশী এভারটন। বুধবার রাতে চতুর্থ রাউন্ডের রিপ্লে ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে ১৯ বছর বয়সী স্ট্রাইকার ড্যান গসলিংয়ের দেওয়া একমাত্র গোলে হেরে এফএ কাপ থেকেই ছিটকে পড়েছে 'অল রেড'রা। লিগ আর এফএ কাপ মিলিয়ে আগের দু সপ্তাহে দুবার ১-১ গোলে ড্র করা এই দুদলের ম্যাচটি বুধবারও নির্ধারিত সময়ে ছিল অমীমাংসিত। এরপর ১১৮ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারক গোলটি করেছেন গসলিং। লিভারপুলের জন্য আরো দু:সংবাদ, এই ম্যাচের ১৫ মিনিট খেলার পরই হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠ ছাড়তে হয়েছে তাদের অধিনায়ক স্টিভেন জেরার্ডকে, আর ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড পেয়ে লুকাস লিভা মাঠ ছাড়ায় বাকি সময়টা একজন কম নিয়েই খেলতে হয়েছে তাদের। এদিন অতিরিক্ত সময়ে গড়ানো অন্য এক ম্যাচে সান্দারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ব্ল্যাকবার্ন রোভার্স। আর তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে দ্বিতীয় বিভাগের দল ডনকাস্টার রোভার্সকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩০ ঘ.