২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ক্রীড়ার পৃষ্ঠপোষকদের বিওএ'র সংবর্ধনা

আগামী মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সংম্বর্ধনা দেবে ক্রীড়ার পৃষ্ঠপোষকদের। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, "এ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়ান্নোয়নে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তা অব্যাহত রাখার জন্য আমরা আগামীকাল একটা সংবর্ধনার আয়োজন করেছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আগামী মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সংম্বর্ধনা দেবে ক্রীড়ার পৃষ্ঠপোষকদের। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, "এ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়ান্নোয়নে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তা অব্যাহত রাখার জন্য আমরা আগামীকাল একটা সংবর্ধনার আয়োজন করেছি।" মূলত গত তত্ত্বাধায়ক সরকারের আমলে বিওএ সভাপতি সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের ডাকে সাড়া দিয়ে ২০টি ব্যাংক এগিয়ে এসেছিল ক্রীড়া ফেডারেশনগুলোকে সাহায্য করতে। ১৯ ফেডারেশনে তাদের ৩ কোটি ৬ লাখ টাকার পৃষ্ঠপোষকতা দিয়েছে এ পর্যন্ত। এ ছাড়াও আরো কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে পৃষ্ঠপোষকতার তালিকায়। মঙ্গলবার সকাল ১১ টায় তাদের এনএসসি টাওয়ারে সংবর্ধনা দেওয়া হবে। তবে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে দেশের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক এবং অন্যরা আগের মতো সাড়া দেবে কিনা? বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদের আশা, "তারা যেন পৃষ্ঠপোষকতা করে সে জন্যই আমরা সংবর্ধনার ব্যবস্থা করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.