২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে আনসার ও ভিডিপি আঞ্চলিক চ্যাম্পিয়ন

সিটিসেল জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও ভিডিপি। সোমবার জামালপুর স্টেডিয়ামে নারায়ণগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ব্রহ্মপুত্র অঞ্চলের শিরোপা জিতেছে ভিডিপি। বিজয়ী দলের একমাত্র গোলটি করেছেন সালমা। আঞ্চলিক চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হিসাবে ভিডিপি ও নারায়ণগঞ্জ উঠে গেছে চূড়ান্তপর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ২ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও ভিডিপি। সোমবার জামালপুর স্টেডিয়ামে নারায়ণগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ব্রহ্মপুত্র অঞ্চলের শিরোপা জিতেছে ভিডিপি। বিজয়ী দলের একমাত্র গোলটি করেছেন সালমা। আঞ্চলিক চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হিসাবে ভিডিপি ও নারায়ণগঞ্জ উঠে গেছে চূড়ান্তপর্বে। কাপ্তাই অঞ্চল থেকে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে আনসার। রাঙ্গামাটি স্টেডিয়ামে স্বাগতিক দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন অম্রাচিং মারমা। বাকি গোল তিনটি কাবিনা চাকমা, সুইনু মারমা ও নুবাই চিং মারমার। আঞ্চলিক রানার্সআপ হিসাবে রাঙ্গামাটিও নিশ্চিত করেছে চূড়ান্তপর্ব। এছাড়া সোমবার দিনাজপুর স্টেডিয়ামে তিস্তা অঞ্চলের একটি ম্যাচে শরীফার হ্যাটট্রিকের সুবাদে রাজশাহী ৩-০ গোলে হারিয়েছে নওগাঁকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত অন্য ম্যাচে জয়পুরহাট ১-০ গোলে জিতেছে দিনাজপুরের বিপক্ষে। একমাত্র গোলটা করেছেন ববি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২০ঘ.