২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের নতুন কোচ জোরান জর্জেভিচ

নতুন ফুটবল কোচ পেল বাংলাদেশ। ডিডোর উত্তরসূরী হিসেবে জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) নতুন ফুটবল কোচ পেল বাংলাদেশ। ডিডোর উত্তরসূরী হিসেবে জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচকে। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির বৈঠকে ১১তম এসএ গেমস ও কলম্বো এএফসি চ্যালেঞ্জ কাপ ২০১০-এর জন্য বাংলাদেশ দলের প্রধান ফুটবল প্রশিক্ষক হিসেবে জোরানকে নিয়োগ দিয়েছে। তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পাচ্ছেন আরো দুই সার্বিয়ান। আগামী জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় এসএ গেমস ও ফেব্র"য়ারিতে এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য গোলকিপার কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো: পনিরকে। এছাড়া কমিটির বৈঠকে হাসানুজ্জামান খান বাবলুকে এস এ গেমসের জন্য জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়। আসন্ন এসএ গেমসের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ দল ঘোষণা করা হবে। এছাড়া ১৫ জানুয়ারি থেকে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২৩০০ ঘ.