২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেই চলেছে শেখ রাসেল

বাংলাদেশ লিগে জয় অব্যাহত রেখেছে শেখ রাসেল। বৃহস্পতিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফরাশগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। মরক্কোর স্ট্রাইকার সামির ওমারির জোড়া গোল তাদের জয় নিশ্চিত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে জয় অব্যাহত রেখেছে শেখ রাসেল। বৃহস্পতিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফরাশগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। মরক্কোর স্ট্রাইকার সামির ওমারির জোড়া গোল তাদের জয় নিশ্চিত করে। ম্যাচের চতুর্থ মিনিটেই ফরাশগঞ্জের জালে প্রথম বার বল পাঠান সামির ওমারি। কিন্তু পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ফরাশগঞ্জ। সমানতালেই লড়াই চালিয়ে যায় পুরানো ঢাকার ক্লাবটি। প্রথমার্ধের বাকি সময়ে কোনো দলই আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে ফরাশগঞ্জ। ৭৯ মিনিটে স্ট্রাইকার মানিকের গোলে সমতা ফিরিয়েওছিল তারা। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করে শেখ রাসেলকে পূর্ণ পয়েন্ট এনে দেন ওমারি। এক ম্যাচে ড্র করায় ৬ষ্ঠ রাউন্ড শেষে শেখ রাসেলের এখন ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ১৮ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে ঘরোয়া লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বি বড় দল আবাহনী, মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১৪৭ ঘ.