২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ও আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেড ৫-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে উড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

লন্ডন, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেড ৫-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে উড়িয়ে দিয়েছে। দিনের অন্য ম্যাচে আর্সেনাল ৪-১ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। দুর্বল প্রতিপক্ষ উইগ্যানকে পেয়ে গোল উৎসবে মেতে ওঠে রেড ডেভিলসরা। প্রথমার্ধেই ওয়েন রুনি, মাইকেল ক্যারিক এবং রাফায়েলের গোলে ৩-০ তে এগিয়ে যায় তারা। পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান দিমিতার বারবাতোভ এবং এন্টোনিও ভ্যালেন্সিয়া। ২০ ম্যাচে চেলসির পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে দ্বিতীয় স্থানে। আর্সেনাল রয়েছে তৃতীয় স্থানে, পয়েন্ট ৪১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯২৭ ঘ.