২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর সমান্তরালেই চলেছে মোহামেডান

বাংলাদেশ লিগে বুধবার রহমতগঞ্জ এমএফএসকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান। ফলে জমে উঠেছে ঘরোয়া ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের লড়াই। আসরের ৬ষ্ঠ রাউন্ডেও পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লিগে বুধবার রহমতগঞ্জ এমএফএসকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান। ফলে জমে উঠেছে ঘরোয়া ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের লড়াই। আসরের ৬ষ্ঠ রাউন্ডেও পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে তারা। প্রতিপক্ষ রহমতগঞ্জ হলেও বুধবার সহজ জয় পায়নি মোহামেডান। ম্যাচে প্রাধান্য ছিল তাদেরই, কিন্তু একটিমাত্র গোল আদায় করতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। মামুনুল ইসলামের গোল শেষ পর্যন্ত মুখ রক্ষা করে গত আসরের রানার্স-আপদের। ৬ ম্যাচ শেষে মোহামেডানের ১৮ পয়েন্ট, এক ম্যাচ কম খেলে রহমতগঞ্জের সংগ্রহ মাত্র ১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১৩৫ ঘ.