২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরেস বাঁচালেন লিভারপুলকে

ফার্নান্দো তোরেসের শেষ মূহুর্তের গোলে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। অন্য ম্যাচে বোল্টন ওয়ান্ডার্সের সাথে ২-২ গোলে ড্র করেছে হাল সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 07:43 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

লন্ডন, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফার্নান্দো তোরেসের শেষ মূহুর্তের গোলে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। অন্য ম্যাচে বোল্টন ওয়ান্ডার্সের সাথে ২-২ গোলে ড্র করেছে হাল সিটি। অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে দু'দলই খেলেছে যাচ্ছেতাই। পুরো ম্যাচ জুড়ে এলেমেলো ফুটবলের প্রদর্শন ছিল। যখন মনে হচ্ছিল গোলশূণ্য ড্র হতে যাচ্ছে লিভারপুল - অ্যাস্টন ভিলা ম্যাচ, তখনই ত্রানকর্তা তোরেসের আবির্ভাব। হাল ছেড়ে দেয়া ভিলা রক্ষনভাগের দু'জনকে পাশ কাটিয়ে মাটি ঘেষে করা তোরেসের শট গোলরক্ষক ব্রাড ফ্রিডেলকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। ফলে লিগের ২০তম ম্যাচে এসে দশম জয়ের দেখা পায় অলরেডরা। গোল করে দলকে শুধু জয়ে এনে দেননি, নিজের নামটিও রেকর্ড বইয়ে তুলেছেন তোরেস। ক্লাবের হয়ে ৭২ ম্যাচ খেলে নিজের ৫০তম গোল পেয়েছেন এই স্প্যানিয়ার্ড। এত কম ম্যাচ খেলে এর আগে কোন লিভারপুল খেলোয়াড় পঞ্চাশের ঘরে পা রাখেন নি। ৩৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে ষষ্ঠ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩৪৭ ঘ.