২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ খেলতেও পারেন বেকহাম

ইংল্যান্ড কোচ ফাবিও কাপেলোর কথা শুনে আগামী বছরের বিশ্বকাপ খেলার আশায় বুক বাঁধতেই পারেন ডেভিড বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এখন যুক্তরাষ্ট্রে খেলছেন লসএঞ্জেলেস গ্যালাক্সির হয়ে। কাপেলো বলেছেন, ৩৪ বছর বয়সী ফুটবলার তার ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারলে বিশ্বকাপ দলে তাকে নেয়া যেতেই পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

মিলান, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড কোচ ফাবিও কাপেলোর কথা শুনে আগামী বছরের বিশ্বকাপ খেলার আশায় বুক বাঁধতেই পারেন ডেভিড বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এখন যুক্তরাষ্ট্রে খেলছেন লসএঞ্জেলেস গ্যালাক্সির হয়ে। কাপেলো বলেছেন, ৩৪ বছর বয়সী ফুটবলার তার ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারলে বিশ্বকাপ দলে তাকে নেয়া যেতেই পারে। গাজেত্তা দেল্লো স্পোর্টের সঙ্গে সাক্ষাৎকারে বেকহামকে তিনি বিশ্বকাপ দলে রাখবেন কি না জানতে চাইলে ইংল্যান্ডের ইতালীয় কোচ বলেন, 'ভালো খেললে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় থাকলে অবশ্যই ওকে আমি দলে নেবো। বয়স দেখিনা, আমি দেখি খেলোয়াড়ের দক্ষতা। বেকহামের সেটা আছে প্রচুর।' এসি মিলানের হয়ে দ্বিতীয় দফায় ধারে খেলার জন্য বেকহাম এখন ইতালিতে। গত মৌসুমেও তিনি ধারে মিলানের এই ক্লাবটির পক্ষে খেলেছিলেন। ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে ১২ জুন যুক্তরাস্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৩৭ ঘ.