২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় মোহামেডান

বাংলাদেশ লিগ ফুটবলে জয়ের ধারায় আছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডান। স্ট্রাইকার এমিলির জোড়া গোলে রোববার আরামবাগ স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগ ফুটবলে জয়ের ধারায় আছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডান। স্ট্রাইকার এমিলির জোড়া গোলে রোববার আরামবাগ স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় তারা। খেলার প্রথমার্ধে একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলেও মোহামেডান ও আরামবাগ, কোন দলই গোল করতে পারেনি। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত গোল না হলেও পরের দুই মিনিটে (৭৯ ও ৮০) দুই গোল করে মোহামেডানকে জয় এনে দেন এমিলি। কিন্তু অতিরিক্ত সময়ে (৯১ মিনিটে) আরামবাগের সুবের মোহাম্মদ এক গোল শোধ করে হারের ব্যবধান কমান। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীর সঙ্গে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। অপরদিকে চার ম্যাচে আরামবাগের পয়েন্ট ৫। রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের সোমবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২৫ ঘ.