২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির ম্যানেজার মার্ক হিউজেস বরখাস্ত

ম্যানচেস্টার সিটির ম্যানেজার মার্ক হিউজেসকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নেয়া হয়েছে ইতালির রবার্তো মানসিনিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

লন্ডন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির ম্যানেজার মার্ক হিউজেসকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নেয়া হয়েছে ইতালির রবার্তো মানসিনিকে। নিজেদের মাঠে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হারানোর পর বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটি এই ঘোষণা দেয়। গত ১১ ম্যাচে এটি ছিল ম্যান সিটির দ্বিতীয় জয়। তারপরও পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ক্লাবের ওয়েবসাইটে চেয়ারম্যান খালদুন আল মুবারক এক বিবৃতিতে বলেন, "প্রিমিয়ার লিগের ১১ ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জয় পাওয়া ক্লাবের নির্ধারিত লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।" পরিস্থিতির যে আমূল পরিবর্তন ঘটবে, এমন কোনো লক্ষণও নেই বলে ক্লাবের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান ও বোর্ড মনে করে বলে বিবৃতিতে বলা হয়। গোরান সভেন এরিকসনকে বরখাস্ত করার পর ২০০৮ সালে ম্যান সিটির দায়িত্ব নেন হিউজেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৫ ঘ