ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবার শুরু হওয়া বাংলাদেশ লিগের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী। শনিবার দলটি ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে লিগে টানা চার ম্যাচেই জয় তুলে নেয়। আর টানা ৪ ম্যাচেই হার মানতে হয় মুক্তিযোদ্ধা সংসদকে।
চট্টগ্রামে দিনের অপর ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
সাফ ফুটবলের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ লিগের ম্যাচে ঢাকা আবাহনীর পক্ষে খেলার ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার এনামুল।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র জিতেছে বিদেশি ফুটবলার হাসান আল বারকা ও সামির ওয়ারির গোলে।
দুটো গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। ১৭ মিনিটে হাসান দলের পক্ষে প্রথম গোল করেন। ৩৩ মিনিটে সামির ওয়ারি ব্যবধান দ্বিগুন করেন।
চার ম্যাচ শেষে ঢাকা আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ১২। শেখ রাসেলের ১০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২১৯ ঘ.
bdnews24