২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ধরে রেখেছে আইটু সফট সলিউশন

ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগে অস্টম রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আইটু সফট সলিউশন লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগে অস্টম রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আইটু সফট সলিউশন লিমিটেড। ৭ খেলায় তাদের এখন ১৩ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিমান ও তিতাস ক্লাব। মঙ্গলবার অস্টম রাউন্ডে আইটু সফট সলিউশন লিমিটেড ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারায়। আইটু সফটের ফরহাদুর ইমাম ও ইমরান আলি এলিন যথাক্রমে নাসিরউদ্দিন অপু ও খলিলুর রহমানকে হারান। আইটু'র নাহিদ পারভেজ সাগর ও ওবায়দুল ইসলাম শাহিন সুলতানা কামালের যথাক্রমে হানিফ মোল্লা ও আলমগ রের সঙ্গে ড্র করেন। বিমান ৪-০ব্যবধানে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। বিমানের দুই গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় ওফিদে মাস্টার আব্দুল মালেক প্রত্যেকেই জয় তুলে নেন। তিতাস ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারায়। তিতাসের ফিদে মাস্টার আমিনুল, রবীন, শফিক ও জামাল ফেইথ চেসের যথাক্রমে মাসুদ, সুজন, সংগ্রাম ও কুদ্দুসকে পরাজিত করেন। দিনের অন্য ম্যাচে বসির মেমোরিয়াল চেস ক্লাব আড়াই- দেড় পয়েন্ট ব্যবধানে ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবকে ও প্রদীপ সংঘ মহাখালী সাড়ে তিন- হাফ পয়েন্টে ফরাশগঞ্জ স্পোর্টিংকে হারায়। বৃহস্পতিবার থেকে নবম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস