ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নিজেদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মাঠে খুঁজে পাওয়া যায়নি চ্যাম্পিয়ন মালদ্বীপকে। রোববার বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আফগানিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে কোনোরকমে ১-১ গোলে ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নেরা।
৩০ মিনিটে গোল করে আফগানিস্তানকে এগিয়ে দিয়ছিলেন হাশমতুল্লাহ বারকেজাই। কিন্তু ৫৩ মিনিটে সমতা ফেরান আহমেদ তরিক এবং তারপর আশফাগ আলী ৭০ ও ৮৯ মিনিটে দুটি গোল করলে জিতে যায় মালদ্বীপ। দিনের দ্বিতীয় ম্যাচে নেপাল মুখোমুখি হচ্ছে ভারতের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯১৩ ঘ.
bdnews24