২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠছে সাফ ফুটবলের

পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলা দিয়ে শুক্রবার বিকালে শুরু হচ্ছে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়ানশিপ। দিনের দ্বিতীয় খেলায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কা ঘোষণা দিয়ে রেখেছে, এবার শিরোপা জয়ই লক্ষ্য তাদের। অন্যদিকে পাকিস্তান চায় স্রেফ ভালো ফুটবল খেলতে। শুক্রবার এই দুই দলের ম্যাচ দিয়েই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক পর্দা উঠবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। পাকিস্তানের কোচ জর্জ কোটান দলের লক্ষ্য সম্পর্কে জানাতে গিয়ে আশ্রয় নিলেন সেই পুরোনো কৌশলের," আমরা চাই ভালো ফুটবল খেলতে, ভালো ফুটবল খেলতে পারলে অবশ্যই জয় আসবে।" অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ফেবারিটই মনে করছেন শ্রীলঙ্কার কোচ সামপাথ পেরেরা। তার বিশ্বাস, বর্তমান রানার্সআপরা জয় দিয়েই আসর শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫৮ ঘ.