২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার রেকর্ড জরিমানা

ইউএস ওপেনে লাইন জাজের সঙ্গে তর্কে জড়ানোয় ৮২ হাজার ৫০০ ডলার জরিমানা হয়েছে সেরেনা উইলিয়ামসের। এর আগে কোনো টেনিস খেলোয়াড়ের এত মোটা অঙ্কের জরিমানা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

নিউইয়র্ক, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনে লাইন জাজের সঙ্গে তর্কে জড়ানোয় ৮২ হাজার ৫০০ ডলার জরিমানা হয়েছে সেরেনা উইলিয়ামসের। এর আগে কোনো টেনিস খেলোয়াড়ের এত মোটা অঙ্কের জরিমানা হয়নি। জরিমানা করার পাশাপাশি ডাব্লিউটিএ সতর্কও করে দিয়েছে সেরেনাকে। আগামী দু বছরের মধ্যে কোনো গ্র্যান্ড স্লামে আবার আচরণ বিধি লঙ্ঘন করলে বহিস্কার করা হতে পারে তাকে। গ্র্যান্ড স্লাম প্রশাসক বিল ব্যাডককের বলেন, ২০১০ ও ২০১১ সালে চারটি বড় ধরনের চ্যাম্পিয়নশিপে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের ওপর নজর রাখা হবে। এ সময়ের মধ্যে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন করলে তার জরিমানার অঙ্ক বেড়ে হবে ১ লক্ষ ৭৫ হাজার ডলার। পরবর্তী ইউএস ওপেনেও তাকে নিষিদ্ধ করা হবে। তবে আগামী দু বছরের মধ্যে আচরণ বিধি লঙ্ঘন না করলে এ আদেশ প্রত্যাহার করা হবে। এর আগে সবচেয়ে বেশি অর্থ জরিমানা হয়েছিল পুরুষদের টেনিসে মেজাজী খেলোয়াড় হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সাবেক খেলোয়াড় জেফ ট্যারাঙ্গোর। প্রথমে ৪৩ হাজার ৭৫৬ ডলার জরিমানা করা হলেও আপিলের পর তা কমে দাঁড়ায় ২৮ হাজার ২৫৬ ডলারে। পরের বছর উইম্বলডনেও তাকে নিষিদ্ধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১২৫ ঘ. .